শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
উত্তর-পশ্চিমাঞ্চলে থাকবে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চলে থাকবে মৃদু শৈত্যপ্রবাহ

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ শনিবার থাকবে মৃদ্যু শৈত্যপ্রবাহের আওতায়। এ সময় এসব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দেশের অন্যত্র রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পর্যন্ত একটি ঠাণ্ডা বায়ুপ্রবাহ বিরাজ করছে। এই বায়ুপ্রবাহ বাংলাদেশে উত্তর-পশ্চিম সীমান্তসংলগ্ন এলাকাগুলোর কাছাকাছি রয়েছে বলে কেবল সীমান্ত অঞ্চলগুলোতেই মূলত তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশব্যাপী ঠাণ্ডা এ পরিবেশ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা উপরের দিকে উঠতে শুরু করবে। আরেকটি শৈত্যপ্রবাহ জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আসতে পারে।

ডিসেম্বরের এ সময়ে দেশের উত্তর-পশ্চিম দিক থেকে একটি ঠাণ্ডা বায়ুপ্রবাহ বয়ে যায় প্রতি বছরই। এটা আসে হিমালয়ের ওপার থেকে। হিমালয়ের ওপারে ডিসেম্বরের এ সময় প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে। তুষার পড়তে শুরু করে। ওই ঠাণ্ডা বায়ু আমাদের এ অঞ্চলে আসতে পারে না হিমালয় পর্বতশ্রেণীর বাধার কারণে। যেটুকু আসে তাতেই বাংলাদেশের মানুষের অসহনীয় হয়ে যায়। ছিন্নমূল মানুষের বাড়তি কষ্টের কারণ হয় এ শীতল তাপমাত্রা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD