বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত

কবির গ্রন্থনে

ড.গৌরী ভট্টাচার্য্য

আমি কন্যা,ধন্যা
ভগ্নী,
আমি প্রেমিকা, সেবিকা
পত্নী।
আমি কৃতী,শিক্ষার্থী
লাবনী,
আমি শান্তি, তৃপ্তি
মোহিনী।
আমি ঝাড়ুদার, সুইপার
গৃহিনী,
আমি বুয়া,আয়া
রাঁধুনী।
আমি শিক্ষিকা, লেখিকা
জননী,
আমি গায়িকা, সাধিকা
রমনী।
আমি গ্রহীতা, নিবেদিতা
সঙ্গিনী,
আমি আশ্রিতা,বন্দিতা
রঙ্গিণী।
আমি প্রকৃতি, জ্যোতি
বিনোদিনী,
আমি অঙ্গনে,গৃহকোণে
কল্যাণী।
আমি নারী, পারি
গরবিনী,
আমি মানবী, শ্রীদেবী
সুহাসিনী।
আমি কল্পনা, জল্পনা
কবিবাণী,
আমি গ্রন্থনে,মন্ত্রণে
সুরধুনী ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD