শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
সিডিসি’র ছাত্র নিহাদ চৌধুরী শোকসভা ও দোয়া মাহফিল

সিডিসি’র ছাত্র নিহাদ চৌধুরী শোকসভা ও দোয়া মাহফিল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিডিসি স্কুলের ৫ম
শ্রেণির ছাত্র নিহাদ চৌধুরীর অকাল মৃত্যুতে গতকাল ৯ সেপ্টেম্বর
(বুধবার) স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায়
রেখে শেকাসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রতিষ্ঠাতা মো.
সোলেমান খানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, কসবা
পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আবু জাহের, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, নিহাদের বাবা সোহেল চৌধুরী,
বিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সহ-প্রধান শিক্ষক সন্ধা রাণী সাহা, আমিনুল ইসলাম দুলাল। দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল হান্নান। শোকসভায় শিক্ষক, অঊিাবক, ছাত্রছাত্রীদের কান্নায় ভারী হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর নিহাদ চৌধুরী কসবাস্থ খাড়পাড়া ভাড়া বাসায় জ্বর জনিত কারণে ইন্তেকাল করেন। পরদিন সোমবার কসবার রানিয়ারা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সভাপতির বক্তব্যে, মো. সোলেমান খান বলেন, নিহাদ চৌধুরীর
অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সামন্য ফোঁড় ও জ্বরে তাঁর
আকষ্মিক মুত্যুতে আমরা সবাই হতবাক। কোনো মা-বাবারই এমন
অকাল মৃত্যু কাম্য নয়। আমরা তাঁর শোকহত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জ্ঞাপন করছি ও এই শোক সইবার শক্তি যেন আল্লাহ তাদের দান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD