বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুরে পানিতে নিতে ডুবে তাছিন উদ্দিন (১) নামে এক শিশু মারা গেছে। সদর উপজেলার বেহাইর গ্রামের নাগরবাড়ি পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। তাছিন উদ্দিন ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।

দুলাল মিয়া জানান, সকালের দিকে তিনি স্থানীয় বেহাইর বাজারে চলে যান। দুপুরের দিকে তাছিনের মা রান্না করছিল, তখন তাছিন বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা শিশু তাছিনের দেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম মুসা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD