শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ভাতিজার হাতে চাচা খুন

কসবায় ভাতিজার হাতে চাচা খুন

মো. আবুল খায়ের স্বপন।।

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় বৃষ্টির পানি ঘরের চাল গড়িয়ে
সীমানায় পড়াকে কেন্দ্র করে আবু বক্কর (৪৮) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ভাতিজা সবুজ মিয়া ও তার লোকজন।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর খাড়েরা দেওয়ানপাড়া গ্রামের মৃত: আলফাজ আলীর ছেলে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু বক্করের বাড়ির পাশের সীমানায় পতিপক্ষ তাঁরই বাতিজা সবুজ

মিয়ার বাড়ী। বৃষ্টি এলে নিহত আবু বক্করের ঘরের চালের পানি সবুজ মিয়ার সীমানায় পড়ে, ্এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল সাড়ে ৭টার দিকে আবু বক্কর খাড়েরা বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন ওই সময় রাস্তায় ওৎ পেতে থাকা সবুজ মিয়া ও তার লোকজন তাকে দা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাহ্মণবাড়িয়া সদর
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন।

খাড়েরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান বলেন, এই দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ বিরোধের জেরে আবু বক্করকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD