বিশ্ববাঙালি সংসদের শরৎকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে ৯ গুণীজনকে শারদ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অতিথিরা তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন। পুলিশের সাবেক অতিরিক্ত সুপার, কবি ও গীতিকার মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব, কবি, ও প্রাবন্ধিক ড. সফিকুল ইসলাম। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল হালিম এবং প্রধান আলোচক ছিলেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববাঙালি সংসদের সভাপতি কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী অধ্যাপক মাহবুবা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটি নাগরীবিদ ও গবেষক মোস্তফা সেলিম, লোকসংস্কৃতির গবেষক সৈয়দা আঁখি হক, প্রকাশক আতিকুর রহমান খান, পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী, সমাজসেবক ফজলুল হক টিপু, কবি নূসরাত রীপা, কবি মামুন, চৌধুরী প্রমূখ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠে সভাপতিত্ব করেন কবি অধ্যাপক মীর আবদুর রাজ্জাক। কবিতা পাঠ করেন কবি আব্বাস আবুল কালাম, কবি বিনয় মন্ডল, কবি রেহানা আক্তার শীলা, কবি শেলী সেলিনা, কবি নাসির ফরহাদ, কার্ত্তিক কর্মকার, কবি নাদিরা খানম প্রমুখ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রাপ্তরা হলেন যুগ্মসচিব হিসেবে পদোন্নতিতে ড. সফিকুল ইসলাম, ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হাসনাইন সাজ্জাদী, সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ আবদুল হালিম, মরমি সাহিত্যের আদি পাণ্ডুলিপি আবিষ্কারের জন্য মোস্তফা সেলিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়াতে ফজলুল হক টিপু, আলপনা টিভির সভাপতি নির্বাচিত হওয়াতে মাহবুবা বেগম, রাইটার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়াতে মাহাবুবা লাকী, নিয়াজ রায়হান রাজনীতিতেও স্কুল পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ার জন্য মামুন চৌধুরী প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক মাহবুবা বেগম, শামীমা আফরোজ হ্যাপী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাহাবুবা লাকী, কবি রীমা চিশতি প্রমুখ।
Leave a Reply