বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সফলভাবে মিশন শেষে সুদান ত্যাগ করল বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১২৯ জন সদস্য

সফলভাবে মিশন শেষে সুদান ত্যাগ করল বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১২৯ জন সদস্য

সুদানিজ সময় ১১.০৫ এ বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ২য় দফাতে ৬৪ জন সহ সর্বমোট ১২৯ জন সদস্য সুদানে শান্তিরক্ষা মিশন সফল সমাপ্ত করে দেশ ত্যাগ করল। এর আগে গত ১৩ মার্চ ২৯ জন নারী সদস্যসহ ৬৫ জন সদস্য বাংলাদেশে প্রর্ত্যাবর্তন করে। সুদানে উনামিড মিশন ২০০৭ সালে শুরু হয় এবং তা ২০২০ সালে সমাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সফলতার সাথে মিশন সমাপ্ত করে। এই প্রথম সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রর্ত্যবর্তনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভাড়া করা হয়। এর ফলে দেশ যেমন আর্থিক লাভবান হবে, অন্যদিকে আন্তর্জাতিক অংগনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ২য় চকে বিদায় দিতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম উপস্থিত থেকে পুলিশ সদস্যদের বিদায় দেন। এই সময় দিনটিকে স্মরণীয় করে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ এর পাইলট ক্যাপ্টেন আনিস আহমেদ কে বাংলাদেশ পুলিশের শুভেচ্ছা ক্রেস্ট ও গিফট প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মোভকন শাখার লেঃ ডঃ সালমা গনি, এয়ারপোর্ট কর্তৃপক্ষ আজিম আল কারেম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD