শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

প্রেস বিজ্ঞপ্তি।।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর প্রশিক্ষণ প্রধান মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডিশনাল ডিআইজি। তিনি এই কর্মসূচীর মূল আয়োজক। তিনি আজ নব নির্মিত “স্বাধীনতা কর্ণার” এর সম্মুখে এই কর্মসূচী উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ অর্জন। আমরা অন্যায়ের কাছে মাথা নত না করার যে স্বভাব সেটি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও ফুটে উঠেছে। জুলাই গণ-অভ্যুত্থানে জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তান নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন রক্তদান একটি মহৎ কাজ। সময়মতো রক্ত দান করলে নিজে যেমন সুস্থ্য থাকতে পারা যায় তেমনি স্বেচ্ছায় রক্তদান করে অন্যের জীবনও বাঁচানো যায়। নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন। রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ। নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদানে শরীরের কোন ক্ষতি হয়ই না বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে পুলিশ সার্জেন্ট শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেছেন। ট্রাফিক স্কুলে ৩৭ তম নবায়ন কোর্সের প্রশিক্ষানার্থী, প্রশাসন ও প্রশিক্ষণ শাখার অফিসার-ফোর্স সহ ৯৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিপি সাহা, অ্যাডিশনাল এসপি সুবাস চন্দ্র সাহা, অ্যাডিশনাল এসপি কুদরতি খোদা শুভ, এএসপি আব্দুল হালিম, এএসপি শাহীন, পুলিশ ব্লাড ব্যাংকের ডাক্তার সহ টিডিএসের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD