বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ড. মোহাম্মদ নূরুল ইসলাম এশিয়ান ইউনিভার্সির্টি অব বাংলাদেশের ডীন নিযুক্ত

ড. মোহাম্মদ নূরুল ইসলাম এশিয়ান ইউনিভার্সির্টি অব বাংলাদেশের ডীন নিযুক্ত

লোকমান হোসেন পলা।।

বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এশিয়ান ইউনিভার্সির্টি অব বাংলাদেশের স্কুল অব বিজনেস অনুষদ এর ডীন হিসেবে নিযুক্তি পেয়েছেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ১৯৮৫ ব্যাচের অবসরপ্রাপ্ত সদস্য, দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্বে সফলতা ও সুনামের সহিত কর্মজীবন অতিবাহিত করেন।

আ্ইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। শিক্ষা ক্যাডারে চাকুরি কালে তিনি সর্বশেষ পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া সরকারি সাদাত কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, কুমিল্লা ডিগ্রী সরকারি কলেজ ও নরসিংদী সরকারি কলেজে শিক্ষকতা করেন।

আইসিএমএ ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন খন্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অনার্স ও মাষ্টার্স শ্রেণীর বেশ কয়েকটি বইয়ের রচয়িতা। দৈনিক পত্রিকা ও গবেষণামূলক জার্ণালে তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার টিঘরিয়া গ্রামের শিক্ষক আব্দুল করিম ভুইয়া এবং ফিরোজা বেগমের বড় ছেলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD