শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা

কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কসবা পৌর শহরের কদমতলী মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

হসপিটালের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজমের সভাপতিত্বে ও ফয়সাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক ছাত্রনেতা শাহিদুল খান, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।

এ সময় আরো বক্তব্য রাখেন কসবা বেসরকারী হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং হসপিটালের আরএমওসহ অন্যান্য চিকিৎসকগণ।

বক্তারা বলেন, কসবা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য অনেক সময় উপজেলা শহরের বাইরে যেতে হয়। স্থানীয়ভাবে আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। নতুন এই প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

হসপিটালের চেয়ারম্যান ইকলিল আজম বলেন, সেবার ব্রত নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দুটি ফ্লোর ভাড়া নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো। এখানে ২৪ ঘণ্টা রোগীরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাবেন। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কসবা ও আশপাশের অঞ্চল চিকিৎসাসেবার ক্ষেত্রে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা সবার সহযোগিতা নিয়ে এখানে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD