মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এ শোক বই খোলা হয়েছে।
সোমবার স্কুলের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম এই শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর অসীম সাহস এবং দেশপ্রেম আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তিনি কেবল একজন নেত্রী ছিলেন না, ছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক।
পরে অনুভূতি ব্যক্ত করতে সবার জন্য উন্মুক্ত করা হয় শোক বইটি। টিডিএস প্রশিক্ষণ প্রধানের উদ্যোগে খোলা এই শোক বই প্রশাসন ভবনের ২য় তলায় “জুলাই কর্ণার” সম্মুখে রাখা হয়েছে। শোক বই টি ৩১ জানুয়ারি পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD