রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ আফগানিস্তান থেকে ফিরছে আটকেপড়া ১৫ বাংলাদেশি

আজ আফগানিস্তান থেকে ফিরছে আটকেপড়া ১৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দেশে ফিরছেন। কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে আজ তারা বাংলাদেশে ফিরবেন।

আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।

এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD