সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
এখন কবি আল মাহমুদের সময়

এখন কবি আল মাহমুদের সময়

ড. এস এম শাহনূর।।

এখন আল মাহমুদের সময়
এখন মুক্তচিন্তা চর্চার সময়।

“পরাজিত হয় না কবিরা। ” 🖊️ আল মাহমুদ
বাংলা সাহিত্যের অসংখ্য কবি লেখকের দাবির প্রেক্ষিতে আজ বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার উদ্বোধন হয়ে গেল। যেখানে নিয়মিত আড্ডা / নামমাত্র মূল্যে অনুষ্ঠান আয়োজনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের নামে বাংলা একাডেমির যেকোনো একটা ভবনের নামকরণ অথবা একটা সেমিনার কক্ষ এ দাবি ছিল আমার, এ দাবি ছিল সাহিত্যিকদের, এ দাবি ছিল সাহিত্যের সেবকদের। আজ সে দাবি পুরন হল।
বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ‘আল মাহমুদ লেখক কর্নার’- উদ্বোধন সাহিত্য প্রেমী ও সাহিত্য সংগঠনগুলোর জন্য একটা দারুণ সুখের খবর। “আল মাহমুদ লেখক কর্নার” যেন একের ভিতর দুই। এতে রয়েছ লেখকদের আড্ডাস্থল ও সেমিনারের জন্য শীতাতপনিয়ন্ত্রিত আলাদা পরিসর। বাংলা একাডেমি প্রাঙ্গণে বেশ কয়েকটি সেমিনার কক্ষ থাকলেও লেখকদের আড্ডার জন্য এতদিন নির্দিষ্ট কোনো কক্ষ / জায়গা ছিলনা। বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক অধ্যাপক মোঃ আজম ফিতা কেটে হাজারো কবি লেখকের মনের সুপ্ত চাওয়ার সফল পরিসমাপ্তি ঘটালেন। এর জন্য সংশ্লিষ্ট সংকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় পঞ্চাশ আসনের শীতাতপনিয়ন্ত্রিত সেমিনার কক্ষ ( সাউন্ড সিস্টেমসহ) নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদির জন্য বরাদ্দ নেওয়া যাবে। এতে আরো বলা হয়, লেখক আড্ডার কক্ষ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ( ছুটির দিন ব্যতীত) লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।

লেখক: নন্দিত কবি ও গবেষক

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD