শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ঐশী বাংলা পত্রিকার ২য় জাতীয় সাহিত্য সম্মেলন, গুণিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।

৮ অক্টোবর ২০২৫ , বুধবার, ঢাকাস্থ শান্তিনগরের সম্পাদকীয় কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক ড. আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় সম্পাদক মন্ডলীর এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সরকারি মিডিয়াভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলার উদ্যোগে ২০২৫ সালের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ১ম জাতীয় সাহিত্য সম্মেলনের আকাশছুঁয়া সফলতার ধারাবাহিতায় আগামী ১৭ জানুয়ারি-২০২৬, শনিবার, বিকেল ৩ ঘটিকায় ঢাকা-১০০০, বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্যকেন্দ্রে দৈনিক ঐশী বাংলা পত্রিকার ২য় জাতীয় সাহিত্য সম্মেলন, গুণিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত জাতীয় সাহিত্য সম্মেলন উলক্ষ্যে নির্বাচিত কবি লেখকদের মধ্যে নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক- কবি ও গবেষক ড. এস এম শাহনূরকে জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৬ এর আহবায়ক হিসেবে মনোনয়ন দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, সচিব, জাতীয় রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, লেখক, সম্পাদক, কলামিস্ট, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও দেশবরেণ্য পীর মাশায়েখগণ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD