বাকের সরকার বাবর।।
জেলার সদর উপজেলায় ২৫ জনসহ জেলায় ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩ হাজার ৪৭৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২হাজার ৯১৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। জেলায় ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
বুধবার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৪৩ টি রিপোর্টে নতুন আরও ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, কসবা উপজেলায় ১২ জন, নবীনগর উপজেলায় ০৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আখাউড়া উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন ও বিজয়নগর উপজেলায় ০১ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া সদর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। নতুন করে ৩৪ জন সুস্থ হয়েছেন।
Leave a Reply