শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঈদের ছুটি ৩ দিন

ঈদের ছুটি ৩ দিন

ফাইল ফটো
নিউজ ডেস্কঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। এটা বাড়বে না তিনদিনই থাকবে। আর এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে অতিরিক্ত ছুটিও দিতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেয়া যাবে না। অতিরিক্ত কোনো বন্ধ দেয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্রবার ও শনিবার পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।’

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি-এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না। সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত।’

সরকারি অফিসের বন্ধ থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেগুলো যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে।’

মহামারি করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউন আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। আজ ৩ মে থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD