শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি: কাদের

এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি: কাদের

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

করোনা সংক্রমণের বর্তমান অবস্থায় সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৬ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি। জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়।

উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD