ছবিঃ সংগৃহীত
মোঃ আবু হামজা।।
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩৬২৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন। এদের মধ্যে ১০ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply