শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় করোনার টিকা না দিয়েই পাচ্ছেন সনদ,কিন্তু দুই ডোজ টিকা দিয়েও পাচ্ছেনা সনদ !

কসবায় করোনার টিকা না দিয়েই পাচ্ছেন সনদ,কিন্তু দুই ডোজ টিকা দিয়েও পাচ্ছেনা সনদ !

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু শারীরিক অসুস্থ্যতার কারনে টিকা নিতে পারেননি। অথচয় ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে চলে এসেছে করোনার দুই ডোজ টিকা গ্রহনের সনদ।

অপরদিকে দুই ডোজ টিকা দিয়েও অনেকেই পাচ্ছেনা সনদ। এ নিয়ে করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা গ্রহণ করতে কসবা উপজেলায় সাত হাজার ৬৭৭ জন ব্যক্তি নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ছয় হাজার ৪৮জন এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন তিন হাজার ৯৬৮জন ব্যক্তি। কিন্তু দুই হাজারেরও বেশী লোকজন দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের বাকী রয়েছে। করোনার টিকার মজুদ না থাকায় গত ১৭ মে থেকে টিকা দেওয়া বন্ধ রয়েছে।

স্থানীয় সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুল গত ৫ ফেব্রুয়ারি করোনার টিকা গ্রহনের জন্য অন লাইনে আবেদন করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থ্যতার জন্য টিকা গ্রহণ করতে পারেননি। কিন্তু তার ব্যবহৃত মুঠোফোনে খুদে বার্তা আসে তিনি করোনার দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। সুরক্ষা অ্যাপ থেকে তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সনদ গ্রহণ করতে বলা হয়েছে। অনলাইন থেকে চেক করে তিনি সনদও পেয়েছেন। ।

কসবা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল বলেন, করোনার টিকা গ্রহনের জন্য অন লাইনে আবেদন করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থ্যতার জন্য টিকা গ্রহণ করতে পারেননি। তারপরও করোনার টিকা গ্রহনের সনদ আসায় তিনি বিস্মিতি । তিনি বলেন, টিকা না দিয়ে সনদ পাওয়া

তাঁর জন্য দুঃখজনক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রশ্ন রেখেছেন পরবর্তীতে কিভাবে টিকা নিবেন ?

কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. কামাল উদ্দিন বলেন, তারা করোনার দুই ডোক টিকা নিয়েছেন। প্রায় এক মাস অতিক্রম হয়েছে, কিন্তু সুরক্ষা অ্যাপে প্রবেশ করে তাদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে একাধিক বার প্রবেশ করলেও তারা কোন সনদ পায়নি। সেখানে একডোজ বাকী রয়েছে বলে জানাচ্ছেন।
কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ ও কসবা বাজারের ব্যবসায়ী মো. এরশাদ বলেন, তারা করোনার দুটি ডোজ গ্রহণ
করেছেন। কিন্তু সনদ পাচ্ছেন না।

কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন বলেন, তিনি প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন। আগামী এক জুন তাঁর দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের তারিখ রয়েছে। সেদিন টিকা পাবেন কিনা সংশয় রয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল বলেন, টিকা গ্রহণ ছাড়া টিকার সনদ পাওয়া ভুল হতে পারে। কিন্তু দুই ডোজ দিয়ে করোনার টিকার সনদ না পাওয়ার বিষয়টি সিভিল সার্জন মহদোয়কে অবহিত করেছি। তিনি বলেন, এ উপজেলায় করোনার টিকা শেষ হয়ে যাওয়ায় ১৭ মে থেকে টিকা দেওয়া বন্ধ রয়েছে। নতুন করে টিকা আসলে আবারও টিকা দেওয়া শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD