শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দুই মাস পর একদিনে আক্রান্ত হাজারের বেশি

দুই মাস পর একদিনে আক্রান্ত হাজারের বেশি

নিউজ ডেস্কঃ
গত দুই মাসে করোনাভাইরাসে আক্রান্তের ধারা নিম্নমুখী থাকলেও কয়েকদিন ধরে উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি একদিনে এক হাজার ৭১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১০৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৯৬ জনে।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬ হাজার ৬১৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১৭ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ, নারী ৩ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪৯৬ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৪২৪ জন, বাকি দুই হাজার ৭২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ১ জন চল্লিশোর্ধ্ব রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD