শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নিজ বাসা থেকে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে শিক্ষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টে বাসার দরজা ভেঙে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বাসায় একা থাকা অবস্থায় পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পায়। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু তারেক শামসুর রেহমানের। এরপর ওই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে তার অনেক গ্রন্থ রয়েছে প্রখ্যাত এই বিশ্লেষকের। বই লেখার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি। দেশের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাতি রয়েছে তারেক শামসুর রেহমানের। বছর দুই আগে অবসরে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। রাজধানীর উত্তরার নিজ ফ্লাটে একাই বসাবাস করতে তিনি। যুক্তরাষ্ট্রে বসবাস করেন পরিবারের অন্য সদস্যরা।

তারেক শামসুর রেহমানের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশঃ রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ: রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তি: প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বালাদেশ সম্পর্ক, বিশ্ব রাজনীতির ১০০ বছর ইত্যাদি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD