শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী ভাসানচরে সপ্তম ধাপে পৌঁছেল ৩৭৯জন রোহিঙ্গা

নোয়াখালী ভাসানচরে সপ্তম ধাপে পৌঁছেল ৩৭৯জন রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম ধাপে আরও ৩৭৯জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচর পৌঁছেছে।

এ নিয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ‌১৮হাজার ৪০৫জনে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার বেলা সোয়া এগারটার দিকে ১২৬ পরিবারের ২৫৭জন এবং বিকেল পৌনে পাঁচটার দিকে ৪২ পরিবারের ১২২ জন রোহিঙ্গা কক্সবাজারের উড়িয়া ডিগ্রী কলেজ থেকে বাসযোগে রওয়ানা হয়ে চট্টগ্রাম পৌঁছায় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেংগুইন যোগে তারা ভাসানচর পৌঁছে।

উল্লেখ্য, নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD