শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

নিউজ ডেস্কঃ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনা আক্রান্ত হয়ে বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ১১ ডিসেম্বর এমএ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ ১০০-এর নিচে নেমে আসে। এরপরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

উল্লেখ্য, এম এ হাসেম ১৯৫৯ সালে তামাকপণ্য কেনাবেচার মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৭০ সালের কিছু আগে তিনি চট্টগ্রামে গড়ে তোলেন মেসার্স হাসেম করপোরেশন। দেশ স্বাধীন হওয়ার পর নিত্যপণ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি শুরু করেন। তার গড়ে তোলা পারটেক্স গ্রুপের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে ড্যানিশ কনডেন্সড মিল্ক্ক, মাম পানি ও আরসি কোলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD