শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন, আইনমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন, আইনমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক, ৬৮ সালের গণ আন্দোলনের প্রাক্কালের বৃহত্তর
কসবা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি. কসবা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও বর্তমান অন্যতম সদস্য, লেখক, বীরমুক্তিযোদ্ধা ও সংগঠক পৌরসভা চড়নাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের নামাজের জানাজা আজ বুধবার বাদ জোহর চড়নাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি এক শোকবার্তা প্রেরণ করেন। শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নামাজের জানাযায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভকেট রাশেদুল কাউছার ভুঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কসবা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ এলাকার সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার সন্ধায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে
সন্ধা ছয়টার দিকে তিনি মারা যান। আবদুল কাইয়ুম এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বই খুলেছেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক বার্তা লিখেছেন।
আজ বুধবার সকালে মহরহুম আবদুল কাইয়ুমের লাশ নিয়ে আনা হয়কসবার চড়নাল গ্রামের নিজ বাড়িতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD