শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ছে

বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ছে

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

আবারও করোনার সংক্রমণ বাড়তে থাকায় সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে। এরমধ্যে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনার আলোকে আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দুই সপ্তাহের জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে। বুধবার (৩১ মার্চ) থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (২৯ মার্চ) বিআরটিএ প্রধান কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকের পর পৌনে ৮টায় সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের অর্ধেক যাত্রী পরিবহন করতে বাস ও মিনিবাসে শতকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়ার কথা জানান।

তিনি বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা এবং প্রস্তাবনার ভিত্তিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রস্তাবটি পাঠানো হচ্ছে। করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে গণপরিবহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গণপরিবহনের ধারণ ক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী নেওয়া যাবে না মর্মে নির্দেশনা রয়েছে।

পাশাপাশি আরও একটি নির্দেশনা হচ্ছে, করোনার ঝুঁকি রয়েছে এমন এলাকায় গণপরিবহন চলাচল শিথিল বা প্রয়োজনে বন্ধ রাখতে হবে। তবে এ বিষয়টি ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD