ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের কাছে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চাওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠক শেষে ড. আব্দুল মোমেন আরও বলেন, “৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।”
এরআগে বুধবার (৫ মে) পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকান ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে। তারা বলেছে, তাদের ৬০ মিলিয়ন ভ্যাকসিন আছে যা তারা ব্যবহার করছে না। এটা জানার সঙ্গে সঙ্গে আমরা আমেরিকাকে ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছি, আবার ওয়াসিংটনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছে। আমেরিকা আমাদের ভ্যাকসিন দেবে।”
Leave a Reply