ফাইল ছবি
মোঃ আবু হামজা।।
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। একই সময় নতুন করে আরো ২ হাজার ৯৫৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।
বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ।
Leave a Reply