সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বাজেট ঘোষনা: বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

বাজেট ঘোষনা: বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

ফাইল ছবি।।
নিউজ ডেস্কঃ
জাতীয় সংসদে বাজেট ঘোষনার কারনে বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বেনাপোলে কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন বেনাপোল কাস্টমস হাউজে কোন বিল অব এন্ট্রি দাখিল হচ্ছে না।

পাশাপাশি নতুন মেনিফেস্ট (আইজিএম) এন্টি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্য আসছে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। শুক্রবার সাপ্তাহিক ছুটির বন্ধের পর শনিবার (৫ জুন) থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার এস এম শামীমুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার রাতে এ কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে তাই ‘পূর্ব সর্তকতা মুলক’ ব্যবস্থা গ্রহন ও ‘বাজেট ঘোষনা পরবর্তী করনীয়’ আলোচনার জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউজে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে কোন ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোন ধরণের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

যে সকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তুু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সকল পণ্য চালান সনাক্ত করতে হবে। প্রয়োজনে কোন পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএম এর সাথে ক্রস চেক করতে হবে। শুল্কহার পরিবর্তন (যদি থাকে) এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপডেট না হওয়া পর্যন্ত বাজেট দলিলাদির মুদ্রিত কপি রেখে শুল্কহার সম্পর্কে নিশ্চিত হয়ে সহকারী কমিশনারের নিম্নে নয় এমন কর্মকর্তা পর্যায়ে শুল্কায়ন করতে হবে। প্রয়োজনে আইনানুযায়ী সুরক্ষা হয় সাময়িক শুল্কায়ন করতে হবে।

বেনাপোল কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোল কাস্টম হাউজ থেকে কাষ্টম কমিশনারের পক্ষে উপ কমিশনার স্বাক্ষরিত এক পত্রে এসব জানানো হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। আগামী রোববার (৬ জুন) সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD