সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
৯৪ শতাংশ ক্যান্সার রোগীদের শরীরে কার্যকরী করোনা টিকা

৯৪ শতাংশ ক্যান্সার রোগীদের শরীরে কার্যকরী করোনা টিকা

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ এবং কড়াকড়ি করে বিধিনিষেধ মেনে চলার সুপরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনার বিরুদ্ধে লড়তে টিকা নেওয়ার পর যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা সেই নিয়ে সংশয়ে রয়েছেন মানুষ।

বিশেষত ক্যান্সার রোগীদের নিয়ে। কিন্তু সাম্প্রতিকতম গবেষণা বলছে- করোনা টিকা ৯৪ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগীদের শরীরে কার্যকরী।

৬ শতাংশ ঝুঁকিপূর্ণ রোগীদের শরীরে করোনা টিকার কোনও প্রভাব লক্ষ্য করেননি বিশেষজ্ঞরা।

ক্যান্সার সেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা টিকা ক্যান্সার রোগীদের শরীরে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। আমেরিকার গবেষকেরা জানিয়েছেন, টিকা নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পরে ক্যান্সার রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে উঠেছে।

গবেষণার জন্য ১৩১ জন ক্যানসার রোগীকে নিয়ে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শুধুমাত্র ৬ শতাংশ রোগীদের শরীরে করোনা টিকার কোনও কার্যকারিতা দেখা যায়নি। তবে ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে এই টিকা ক্যান্সার রোগীদের শরীরে কতটা কাজ করবে, তা নিয়ে এখনও গবেষণা চলছে বলেই জানানো হয়েছে।

কিন্তু ঝুঁকিপূর্ণ যে সকল রোগীর শরীরে টিকা নেওয়ার পর যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়নি, তাদের কি তৃতীয় ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? এই বিষয়ে বিশেষজ্ঞরা জানান, বহু দেশে করোনা টিকার ঘাটতি রয়েছে। সেখানে করোনা টিকার একটি ডোজ কার্যকরী বলেই ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD