রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিএনপি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের পক্ষের নন: বাণিজ্য মন্ত্রী

বিএনপি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের পক্ষের নন: বাণিজ্য মন্ত্রী

নিউজ ডেস্ক।।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের পক্ষের নন, তারা মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে না। তারা ঢালাওভাবে শুধু সরকারের বাজেটের বিরোধিতা করে। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কষ্ট লাঘবে সম্মানী ২০ হাজার টাকা করে দিয়েছে। এটা নিয়ে তো মুক্তিযোদ্ধার দল দাবিদার বিএনপি কোনো কথা বলেনি। তারা মুখে তাদের নেতাকে মুক্তিযোদ্ধা দাবি করলেও মনের ভেতরে তা ধারণ করে না। এরা হলো মুনাফিক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা সম্বলিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। রংপুর মহানগরের ৭২ জন মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত মুক্তিযুদ্ধের কথা বইটিতে তুলে আনা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের এ অনুষ্ঠানটির আয়োজন করে।

একাত্তরের সম্মুখযুদ্ধে পরাজিতরা বাংলাকে পাকিস্তান করার স্বপ্নে বিভোর হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন দাবি করে টিপু মুনশি বলেন, ১৫ আগষ্টের পর ‌‌জয়বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করলেন স্বাধীনতা বিরোধীরা। যে স্লোগান দিয়ে আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলাম। পনেরো আগষ্ট মুহূর্তের মধ্যে সেই জয়বাংলা স্লোগান হয়ে গেল বাংলাদেশ জিন্দাবাদ। এটা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর করা প্রথম আঘাত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তান প্রীতিকে জাগিয়ে রেখে বাংলাদেশকে ২১ বছর পিছনে ফেলে রাখা হয়েছিল। কিন্তু সেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মডেল। পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে সব সূচকে পিছনে পড়ে গেছেন। আমাদের রিজার্ভ যখন ৪৮ মিলিয়ন ডলার, তখন পাকিস্তানে তখন অর্ধেক। প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে।

মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ক্যাম্পের স্মৃতিচারণ করে বাণিজ্য মন্ত্রী বলেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর সঙ্গে সঙ্গে একেকটি ইতিহাসের স্বাক্ষীর মৃত্যু ঘটছে। তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ তাকে নিয়ে লেখা যত বই আছে নতুন প্রজন্মসহ সকলকে তা পড়তে উদ্বুদ্ধ করতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

পরে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে মোড়ক উন্মোচিত স্মৃতিতে রণাঙ্গন বইটি তুলে দেন। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD