শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন

অনধিকার

কামরুল বাহার আরিফ

বড় বেশি গভীরে যেতে নেই।
হাঁটতে হাঁটতে বড়জোর বেলাভূম পার হওয়া যায়;
জেনো, দ্রাঘিমা পার হতে নেই।
বেশি কিছু লিখতে নেই। লিখতে লিখতে পাতা পেরুতেও নেই
হাতের দু’একটি রেখায় একে-বেঁকে নিতে পারো চোখ;
তার বেশি নয়। জ্যোতিষবিদ্যায় রেখো ভয়।
পূজার প্রসূন থাক দেবীর বেদীতে;
মাথা খুঁটে মরো না সে সমাধিতে।

বেশি মাখামাখি ভালো নয় মোটেও
জলটুকু জল থাক শুধু; মুদ্রার ওপারে বাজে ভুলের নিক্কন ধু ধু
বেশি গভীরে যায় না আলো; জেনো, আলোর গভীরেও আঁধার কালো
ভালো বাসতে বাসতে বড়জোর মরে যাওয়া যায়
বেঁচে থেকে থেকে কখনো ভালোবাসা হয় না পূরণ
খুব বেশি হলে মৃত্যু মৃত্যু ছায়ায় দ্রাঘিমায় পৌছানো যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD