শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান

কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী গোলাম রব্বানী ভূইয়ার সভাপতিত্বে ভাদুঘর দারুল সুন্নাহ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন।
মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য কাজী মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, মদিনা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী হাফেজ রেদোয়ান সরকার, চকচন্দ্রপুর গ্রামের কৃতিসন্তান বেনজীর আহমেদ রাসু, নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান টিংকু, কসবা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদ, সদস্য বোরহান মো. ইনয়ামুল ইসলাম, সাংবাদিক মো. আলমগীর হোসেন, চকচন্দ্রপুর দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সেলিম ওসমানী প্রমুখ। এসময় ছাত্র-শিক্ষক-অভিভাবক, আলেম-ওলামা ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক পর্যায়ে ফলাফল ঘোষণা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবদুল হালিম। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মাওলানা আবু জাফর পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ছবক প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD