রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
অবিস্মরণীয় হেমন্তের ভোর

অবিস্মরণীয় হেমন্তের ভোর

রোকেয়া ইসলাম

মাটির বুকে লেপটে থাকে সবুজ ঘাস
তখনও তার বুক জুড়ে শিশিরের তীব্র ঘ্রাণ
আড়াল আবডাল মিলিয়ে একঘেয়ে নিয়মের ছুটি
রুটিনের হাঁসফাঁস।

পাতারা টুপটাপ লিখে চলে অমর অভিসারের গল্প
ধানের ক্ষেতে উদাস উতল বাতাসে গলে গেছে
নিশি পাওয়া রজত কণা
ঝিরঝির সমীরণে অস্তিত আনমনা
দিন তারিখের দিনলিপিতে সবটা অনুপস্থিত, অল্প

দূরে বুঝি ঐ কি এক ডাক হীম ছোঁয়া ধল স্রোতে
মিহি কুয়াশার একান্ত আন্তরিক আমন্ত্রণে
দীর্ঘ পথ পেরিয়ে এবার স্বরুপে প্রকাশ
বেঁচে থাক ডিসেম্বর, বেঁচে থাকার আশ্বাস।

এই অবিস্মরণীয় হেমন্তের অনিন্দ্য ভোরে
একাকী একা বহু পদচিহ্নের মোঠো পথে
প্রতীক্ষায় আছি
আমি
হেমন্তের সূর্য প্রহরে…..

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD