শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্কঃ
অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন সাহেদ- এমন আশাই ছিল রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি ছিল, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ।

করোনার ভূয়া রিপোর্ট, প্রতারণাসহ নানান অভিযোগে গেলো ১৫ই জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে অভিযানে গিয়ে উদ্ধার হয় অস্ত্র।

এ ঘটনায় ৩০শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭শে আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত।

পরে মাত্র ৫ কার্যদিবসে আলেচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৮শে সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক।

এদিকে, প্রতারণা টাকা আত্মসাত, টাকা পাচারসহ আরো বেশকটি মামলা আছে সাহেদের বিরুদ্ধে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD