মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে তার কাছ থেকে স্বর্ণের হার, কানের দুল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সৌদি আরব প্রবাসী ইউসুফ মোল্লার স্ত্রী।

তিনি জানান, তিনি মার্কেটে কেনাকাটা শেষে মিষ্টি কেনার জন্য দোকানে যাচ্ছিলেন। এসময় পৌর শহরের পোস্ট অফিসের সামনে পৌঁছলে দুজন অপরিচিত লোক তাকে একটি গলিতে নিয়ে তার হাতে একটি ব্যাগ দিয়ে রাখতে বলে। এরপর তারা রুমার গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের হার, কানের দুল ও তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে তিনি ছিনতাইকারী বলতে বলতে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে বিস্তারিত বলে রুমা জানান, তাদের দেখলে তিনি চিনতে পারবেন।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD