শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন।।

কসবায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যবস্থাপকবৃন্দের পেশাজীবি সংগঠন ব্যাংকার্স ফোরাম, কসবার আয়োজনে এবং যুগান্তর-স্বজন সমাবেশ কসবা’র সহযোগিতায় জনতা ব্যাংক পিএলসি কসবা শাখায় ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, কৃষি ব্যাংকের নবাগত ব্যবস্থাপককে বরণ, সাংবাদিকগণকে সম্মাননা স্মারক প্রদান ও স্মৃতিচারণের মাধ্যমে ব্যাংকার্স ফোরাম, কসবার বর্ষপূর্তি উদযাপন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক করে জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মো: আবদুল কাইয়ুম, সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সিজাদা শফিউল্লা, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দিন, সিটি ব্যাংকের ম্যানেজার সুব্রত মালাকার, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ম্যানেজার মো: ইয়াকুব আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন, উত্তরা ব্যাংকের ম্যানেজার শওকত হোসেনসহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের ২৫ জন ম্যানেজার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, যুগান্তর-স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন। স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকার্স ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করায় সকল ম্যানেজার ও সাংবাদিক প্রতিনিধিগনকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কসবা উপজেলা সদর, চারগাছ, গোপীনাথপুর ও কুটি বাজারসহ উপজেলার সকল ব্যাংকের ম্যানেজারবৃন্দের সতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD