মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
আখাউড়ায় রেললাইনের পাশে যুবকের গলাকাটা লাশ

আখাউড়ায় রেললাইনের পাশে যুবকের গলাকাটা লাশ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাতশালা রেলস্টেশনের দুবলা এলাকায় রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহটি যৌথভাবে উদ্ধার করেন পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।

পুলিশ জানায়, খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির পকেটে ৪০০ টাকা ছিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শাকিউল আযম ও পিবিআই ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, নিহত যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার রহস্য ও পরিচয় উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD