রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিডস নিউজ ডেক্সঃ

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন কাউন্টার থেকে ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।

করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আজ কাউন্টার থেকে টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশিরা। কারণ, যাত্রীরা আজ কালের টিকিটের চাহিদা করলেও দেয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট।

কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই একদিনের টিকিটই দেয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD