মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
আফগানিস্তানে তিন গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানে তিন গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন জন নারী গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দুটি পৃথক হামলায় তাঁদের হত্যা করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাস টিভির খবরে বলা হয়, নিহতরা সবাই এই চ্যানেলটিতে কাজ করতেন।

পুলিশ বন্দুকধারী একজনকে আটক করেছে, অন্যদেরও খুঁজছে। পুলিশ তালেবানকে এ ঘটনায় দায়ী করছে। তবে, তালেবানের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

নিহত তিনজনেরই বয়স ১৮ থেকে ২০ বছর। সবে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করেছিলেন। এনিকাস টিভির ডাবিং বিভাগে কাজ করতেন তাঁরা। টেলিভিশন স্টেশনটির প্রধান জালমাই লতিফি এসব তথ্য জানিয়েছেন।

টিভিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একইভাবে দুই জায়গায় হামলা চালিয়ে গুলি করে তাঁদের হত্যা করা হয়। ইদানীং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদদের টার্গেট করে হত্যার ঘটনায় আফগানিস্তানে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, একা বাড়ি ফেরার পথে মুরসাল ওয়াহিদিকে এবং শাহনাজ ও সাদিয়াকে পৃথক ঘটনায় গুলি করা হয়।

নানগারহার পুলিশ প্রধান জুমা গুল হেমাত বলেন, ‘পালানোর সময় একজনকে ধরেছি আমরা। সে নিজেকে তালেবান সদস্য হিসেবে স্বীকার করেছে।’

এনিকাস টিভি জানিয়েছে, তাদের স্টেশনে ১০ জন নারীকর্মীর মধ্যে চারজনকেই হত্যা করা হলো। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ আইএসের হামলায় নিহত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD