শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
আয় উড়ে আয় সাধের কৈতর

আয় উড়ে আয় সাধের কৈতর

৥মাহফুজ মুজাহিদ

বহুমুখী
জীবনের অন্তরালে ছুটে গেছে হৃদয়ের ঘাম। পায়রার ঠোঁটে কবেই বিদায় ঘন্টা বাজিয়েছে ভালোবাসার নীল খাম। আমাদের ভালোবাসাগুলো শব্দে শব্দে ভাসে ইথারের শরীরে। স্পর্শের বাইরে ঘুরে বেড়ায় যত্নলেখা প্রিয়া প্রিয় অক্ষর। ভালোথেকো বিদায় সম্বোধন কদাচিৎ ভেসে আসে ক্ষীণ কণ্ঠে। কতোটুকু যত্ন মিশেছে তাতে?

বহুমুখী
আমরা আধুনিক হতে হতে নিচু স্বরে, নিচুশিরে কেবল আঙ্গুল আঙ্গুল খেলি দিন-রাত। বদ্ধ ঘরের জানালায় জোড়াপাখি দেখে অন্দরে ডাকি প্রেম। পৃথিবীর সবুজ অবহেলায় রক্তছাপ দিয়ে যায় বিছানার আস্তিনে। মিথ্যেরা ভাসতে থাকে ইথারের ভুল ডানায়, আঙ্গুল ডগায়।

বহুমুখী
আর কতোবার মিথ্যের অন্তরালে সত্য লুকোবে ধ্বংসের লুলোপ জালে? আবার ফিরবে কি আমাদের সাধের কইতর? অপেক্ষার চোখ মিশে যাবে নীল আকাশের বুকে স্বপ্ন বোনার জালে। দেয়ালহীন, ছাদহীন সবুজের বুকে মিশে যাবে প্রেম, পরস্পর অনুভবে গভীর থেকে গভীরতর আপন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD