রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
একটু ভালোবাসা ইলিশের নাম

একটু ভালোবাসা ইলিশের নাম

মোঃ হুমায়ূন কবীর ( অর্ণব আশিক)

শর্ষে ইলিশের মৌমৌ সুভাস
দুয়ারে দাঁড়ানো ভিখারির বুকে ফোটে টগবগে ক্ষুধা
তেড়ে আসা দারিদ্র্য ঝাপটায়-ছটফট করে
গৃহবধূ আঁচলে ঘাম মুছতে মুছতে ভিক্ষে দেয়
হাতে লেগে আছে হলুদ বাটা, ইলিশের ঘ্রাণ।

রান্নার জ্বালানি কাঠ, খড়কুটো
ফানুসের মত স্বপ্ন, পুড়ে ছাই হয়,
ছাই হয় বধূর অবগুণ্ঠন অশ্রজলে
ইলিশ ঘ্রাণ সন্তর্পণে চলে আসে বর্তনে
চুপিচুপি বুকের কলজে ধরে টান মারে
বিশ্বাসঘাতক সুখ, ভিখিরির চোখ, সংসার।

বেদুঈন ভালোবাসা বেঁধেছে ঘর
বাবুইয়ের আসাযাওয়া জীবনের দহলিজে
ফোঁটা ফোঁটা কষ্ট, ইলিশ ভাজা ঘ্রাণ
একটু ভালোবাসা ইলিশের নাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD