মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন

একুশের ডাক

উজান

ক্ষুধিত পাষাণে কোমল গোলাপ বিদ্ধ করিছে আজি
ভাঙো হে শিকল, ভাসাও তরী, ওগো “কাণ্ডারী মাঝী”।
মাতৃভাষাকে ভুলুন্ঠিত করিতে চাহে যে ওরা
ওদের বুকে চপেটাঘাত, রক্তনিশান ওড়া।

হর্ষ-বিষাদে মাতৃভাষা, আমোদে ও আহ্লাদে,
জন্ম-মৃত্যু মাতৃভাষা, জানে কি তা জহ্লাদে
বাংলা ভাষা গরব মোদের , বাংলা ভাষা শ্বাস,
বাংলাভাষা প্রবাহমানতা, জীবনের আশ্বাস ।
মাতৃভাষায় বাঁধন মুক্তি, চেতনার উন্মেষ
জাতী গঠনেও মাতৃভাষা, সমাপ্তি বিদ্বেষ

দাও হে নিদান, করো আহ্বান ভগবান দরবারে,
মাতৃভাষার মান রাখিতে মৃত্যুকে সহিবারে ।
আসিয়াছে বান তুলিয়া বিতান মাতৃভাষার গাঙে,
উড়াইতে হবে বিজয়কেতন বাংলা ভাষার প্রাণে।

ওদের অস্ত্র তলোয়ার ,যার রক্ত মাখানো শিষ,
মোদের আছে মাতৃভাষায় কলমের উষ্ণীষ।
সালাম রফিক জব্বর আছে, আর আছে বরকত
কুসুম-সম ওয়ালীউল্লা মেনে নেবে শাহাদাত।
ভাঙিয়া আগল,বয়ে নিয়ে চল মাতৃভাষার মান
অমর করিয়া রাখিতে হইবে একুশের সন্মান ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD