মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
এপিটাফে নিবেদিতা

এপিটাফে নিবেদিতা

রোকেয়া ইসলাম

নিবেদিতা
অন্তরালে অব্যক্ত জাতিস্মর
আকন্ঠ ডুবে যাই অগাধ জলে
শ্রাবণ ধারাপাত আকাশের স্বপ্নজ্বর
মেঘলোকে শুনিয়েছিলে জোছনার নামতা..

চোখ রাখি জীবনের অসমাপ্ত কাব্যে
দীর্ঘকাল মহুয়া মাতাল আজন্ম পাঠে
সেই চেনাজানা মানুষের গল্প
গোধুলির গায়ে ছিল না আমন্ত্রণ লিপি
তবুও বাড়িয়ে থাকি পা,
সহস্রাধিক প্রাণের অন্ধ বাতাস কাঁদে
শুনেছো নিবেদিতা?

ধ্বনি মেঘ হয়,বাতাস আর কুয়াশায় দূর প্রাঙ্গণে
ভাষা বৃক্ষে নবীন পাতার ঘ্রাণে তৃষ্ণার্ত বৃষ্টি
অনিন্দ্য মুদ্রণ ঠোঁটে ভেসে যায় -স্বপ্ন
নদী তটে সাত সমুদ্রের অজস্র পথরেখা
আইরিশ জল রঙে নিবেদিতার বিষন্ন দৃষ্টি….

জলের উপর আলোর প্রক্ষেপণ -তুমি নিবেদিতা
চিত্রকলায় শুদ্ধ বিলাবল সঙ্গীতে গৌড়ীয়
সাহিত্য মাটিগন্ধা ফাগুন
মেঘ সিক্ত আকাশ ডেকে যায় মনের গহীনে
কি নাম? কি পরিচয়?বাগবাজার ফিরিঙ্গি দুহিতা…

এসো গোলাপ ফোঁটাই
ভারতবর্ষের এককোণে-এই শহর কলকাতায়
এ যেন গত জন্মের বাস
স্পর্শে বিজরিত পথচলা যতটুকু ছিল আত্মায়, ঢেলে দিলে ততোধিক
নিবেদিতার দীর্ঘশ্বাস….

গঙ্গাজলে ধুয়ে গেছে সাবেকি কিছু অভিমান
হ্যালোজেন বাতিতে ভোর নেমে আসে–প্রতিজ্ঞা ধর্মোপসনা
ত্রিভুবন এফোড় ওফোড় খুঁজি বিবেকানন্দ বাণী, আশ্রিতের হাতছানি
মানব প্রেমে পূজিতে অনন্ত ঈশ্বর
ব্যাক্ত, অব্যক্ত পথচলায় –
আজ এপিটাফে নিবেদিতা অজানা….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD