সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর
কসবায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি

কসবায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি

নেপাল চন্দ্র সাহা।।
আজ বৃহস্পতিবার দুপুরে কসবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর নির্দেশনা মোতাবেক গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর এর উপস্থিতিতে কসবা উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাউছারের মাধ্যমে নির্ধারিত মূল্যে ৩ শতাধিক লোকের মাঝে বরাদ্দকৃত চিনি প্রতি কেজি ৫০ টাকা দরে ১৫০কেজি, মসুর ডাল প্রতি কেজি ৫০টাকা দরে ৪০০কেজি, সয়াবিন তৈল প্রতি লিটার ৮০ টাকা দরে ৮০০লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে ৮০০কেজি বিক্রি করা হয়।
এ সময় ইউপি মেম্বার মোহাম্মদ নবী হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এলাকাবাসীর দাবি টিসিবির পণ্য আরো বৃদ্ধি করা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD