শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন

কে কথা বলবে?

কামরুল হাসান

তার জন্য ক’জন যুবতীর বুকে কোমল ঢেউ হয়েছিল উদ্বেল
ঘুমহীন রাতের রুমালে ঘন ঘন কান্না মুছেছেন স্নেহার্দ্র জননী।
তাকে অনেকেই বধ্যভূমিতে ঝাঁঝরা করতে মেতেছিল খুব
পূর্ণিমায় স্নান করিয়ে সংসারের চৌকাঠে ফেরাতে ছিল কেউ কেউ,
অনেকে অচল সিঁকির মত তাকে হ্রদজলে ছুঁড়তে চেয়েছিল
মূল্যবান সংগ্রহ ভেবে কারো কারো নিজস্বে রেখে দেবার ইচ্ছে ছিল।

পাখি ও পুষ্প ভিন্ন আর কারো সাথে গড়ে ওঠেনি তার অমলিন সখ্য
নদী ও নীলিমা ভিন্ন আর কেউ শোনেনি তার গহন প্রলাপ।

তার শোকগুলো তুলে রাখবার জন্য পাতারাই এগিয়েছে বুক
মেঘেরা খুলেছে অলৌকিক কোমল দেরাজ,
বৃক্ষের কানে কানে শ্রুতিবদ্ধ রেখেছে তার সমস্ত কবিতা
বনের সবুজ টেপ বেজে উঠলেই কথা বলবে কামরুল হাসান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD