শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর

গাঙের জলছবি

রোকেয়া ইসলাম

রুপন্তি ভাতঘুমের আগে দাদির কাছে গল্প শুনে
ঠাকুরমার ঝুলি থেকে নয়
আরব্য রজনীর ঝলমলে ঝাড়বাতি থেকে নয়
প্রাসাদ বন্দিনি রাজকন্যা আর রাখাল যুবকের বাঁশির সুর কাঁদে না গল্পে
শুধু প্রবহমান একটা নদীর ঢেউ ছলকে
ওঠে
টাংগাইল শহরের পশ্চিম সীমায় বয়ে চলা নদীটি
দুরন্ত যৌবনবতী নদীটির নাম লৌহজং
দুধারের বৃক্ষ বুকে নিয়ে জল হয় সবুজ
উপচে পড়া জলে কত নৌকা কত নামের
কত পাল তারও কত নাম
হাসতে হাসতে ভেসাল উড়িয়ে দেয় বাতাসে মাঝি
বৈঠা বেয়ে চলে রোদে পোড়া সবল বাহু
বিরহ ভাটিয়ালি আর মাছের পিঠে সূর্য সখ্য
কলসী ভরে জল তুলে নেয় রাঙা গৃহ বধূ
গাছের ছায়ায় কে লুকায় কোন সে কানাই
সওদাগর কেন ফিরে ফিরে চোখ দিয়ে রুপ করে চুরি
পাশের শহরে ঢেলে দেয় বানিজ্য বেসাতি
দাদিরা নাওইর যেতো পাল তোলা নৌকায়।
দাদির হাত ধরে রুপন্তিও লৌহজং পাড়ে দাঁড়ায়।
ইট কাঠের খাঁচা থেকে নেমে আসে দানব দৃষ্টি আর রাক্ষুসে নিশ্বাস দখলের মহোৎসব
ভূমি অফিসের সি এস পরচা রবার স্ট্যাম্প
কালো হাতের নদী চুরির কারসাজি

তির তির করে বইছে বাসাবাড়ি থেকে নামছে
গলিত নোংরা।
শুষ্ক মুখে নিঃস্ব দাদি বসে পড়ে নর্দমার পাশে
এই তার ভালবাসার প্রথম নাম লৌহজং

পৌঢ় বুকে বইছে এখন যৌবনবতী নদীর জলছবি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD