রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান

চাই শুভ ভৈরবী

নাহারফরিদ খান

কীবোর্ডে হাত রেখে আঙ্গুল বাজাও
মাইক্রোফোনে ঠোঁট তুলে ধরে
নিবিড় ভালবাসা,মন নেই আজ তাতে।
সমাজে সভ্যতার আড়ালে মানুষরূপী
পশুদের উৎপাত,অশনিসংকেত নারীর
চলার পথে, বীভৎসতায় দলিতমথিত
সোনার দেউল।হন্তারক যারা ছিড়েখুঁড়ে
খায় সৌন্দর্যের নিবিড় বাগান, অহরহ
সুন্দরকে টেনে নিচ্ছে ভাগাড়ে,শকুনেরা
খুবলে খাচ্ছে বিবেকের কন্দর।
বিশস্ত লোকালয়ে এখন সৌন্দর্যের
বিষয়বস্তগুলো অবিন্যস্ত, বিধস্ত।
নষ্ট বিবেকের রোষানলে পুড়ছে
সুচারু মানুষ, সুচারু অঙ্গন।
বিনিদ্র রজনীর বিবমিষায় এ কোন
সকাল! দুঃসংবাদ দ্বারে ওৎ পেতে থাকে,
বিফল সাধন বেদনার ভৈরবী চাইনা আর
চাই শুভ ভৈরবী। শুদ্ধ ভৈরবী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD