সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা সাধারণ সম্পাদক ইলিয়াস নির্বাচিত

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা সাধারণ সম্পাদক ইলিয়াস নির্বাচিত

ফাইল ছবি।।

লোকমান হোসেন পলা।।

জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেল থেকে নির্বাচন করেন। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।
এছাড়া সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। সহসভাপতি হয়েছেন রেজানুল হক রাজা। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল আলম ও মো: আশরাফ আলী। কোষাধ্যক্ষ নিবাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।
বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় । সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ অংশ নেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন নির্বাচনে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD