রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সরকারি সাড়ে ২৭ মেট্রিক টন চাল জব্দ করেছে প্রশাসন। সোমবার রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদাম থেকে জিআর ও ভিজিডির এসব চাল সিলগালা করা হয়েছে।

ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গোয়ালের চর ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ জিআরের ৩০ কেজি ওজনের ৬০০ বস্তা এবং ও ভিজিডির ৩০ কেজি ওজনের ৩২২ বস্তা চাল উত্তোলন করে ইসলামপুর দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদামে রাখেন।
গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যে সোমবার রাতে ওই গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে চালসহ গুদামটি সিলগালা করা হয় বলে জানান তিনি।

গুদাম মালিক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান চার বছর ধরে তার গুদাম ভাড়া নিয়ে সরকারি চালসহ অন্য মালামাল উত্তোলন করে রাখেন। পরে সেখান থেকে নিয়ে বিতরণ করেন। এ চালের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD