রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
ঝালকাঠিতে পিকাপ চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঝালকাঠিতে পিকাপ চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. রমজান আলী (২২) নামে এক পিকাপ চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লেবুবুনিয়া হাফিজিয়া তুফালিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় মৃতের নিজ বাড়িরর পিছনে আম গাছ থেকে উদ্ধার করা হয়। রমজান আলী ঐ এলাকার মো. আবুল হোসেন মিস্ত্রী‘র পুত্র।

রমজানের বাবা মো. আবুল হোসেন মিস্ত্রী জানায়, রমজান ঢাকায় একটি কোম্পানির পিকাপ চালক ছিল। শনিবার দুপুরে ঢাকা থেকে সে ছুটিতে বাড়িতে আসে। ঘটনার রাতে (শনিবার দিবাগত) রমজান মুঠোফোনে উত্তেজিত হয়ে কয়েক বার কথা বলেছে। তবে কার সাথে কথা বলেছে সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি। আবুল হোসেন ফজরের নামাজ পড়তে উঠে রমজানকে বিছানায় না দেখে খোঁজাখুজি শুরু করে। পরে সকালে বাড়ির পিছনে একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গাছ থেকে রমজানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ২০)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD